মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঈদ: সাম্য ও সম্প্রীতির উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনায়েতুল্লাহ ফাহাদ: ঈদ একটি উৎসব। একটি ইবাদত। একটি পবিত্র খুশির দিন। সাম্য ও সম্প্রীতির চিহ্ন। মুমিন হৃদয়ের আনন্দ। যেই উল্লাসে মাতোয়ারা প্রতিটি মুমিন হৃদয়। হৃদ মাঝে বয়ে যায় ঈদ বসন্তের হিমেল হাওয়া। শিউরে ওঠে দেহের প্রতিটি পশম কোণা। আনন্দে মেতে ওঠে নগর থেকে শহর। পল্লী থেকে প্রত্যন্ত অঞ্চল। ঈদ উৎসবের মাঝে নেই কোন ভেদাভেদ। আমরা সবাই সমান। ধনী-গরীব,কৃষক-শ্রমিক, কুলি-মজুর সবাই মোরা ভাই ভাই। আনন্দ অধিকারে সকলেই এক। এই আনন্দ হবে নিজের মনের হিংসা, ঘৃণা, লোভ, অহংকার, অহমিকা, আত্মম্ভরি, আত্মশ্লাঘা, রাগ-ক্রোধ, বিদ্বেষসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার। এই উৎসব হবে সাম্য, ভ্রাতৃত্ব ঐক্য, সৌহার্দ্য-সম্প্রীতির। মোরা মুসলিম। আমাদের বাৎসরিক উৎসব ঈদ।

ঈদ’এটি আরবি শব্দ। শব্দমূল ‘আউদ’। এর অর্থ হলো বারবার ফিরে আসা। ‘ফিতর’ শব্দের অর্থ ভেঙে দেওয়া, ইফতার করা। খন্ডিত দুটি শব্দ মিলে ঈদুল ফিতরের অর্থ, সে আনন্দঘন উৎসব, যা বারবার ফিরে আসে। যেহেতু উৎসবটি মুসলমানদের জীবনে বছর ঘুরে ফিরে আসে। সবাই একত্র হয়ে উদযাপন করে। তাই দিনকে বলা হয় ঈদ। ঈদ শব্দ চয়নে এ উৎসবের নাম রাখার তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এ উৎসবে তাঁর বান্দাদেরকে নিয়ামাত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করেন। দান করেন অশেষ রহমত। অপরদিকে ঈদ শব্দের অন্য একটি অর্থ খুশি বা আনন্দ উৎসব। আর মুসলমানদের জন্য রয়েছে বছরে দুটি আনন্দের দিন। ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহা। এ দু’টি দিবসই অত্যন্ত মর্যাদাশীল। আনন্দ ও খুশির। দীর্ঘ একমাস সিয়ামের পর মুসলিম উম্মাহর জন্য খুশির সওগাত নিয়ে আসে 'ঈদ"।

ঈদুল ফিতর। এটি একাধারে যেমন আনন্দোৎসব তেমন ইবাদতও।
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই হাতে হাত রেখে মুসাফাহা। এই আনন্দ-উৎসবের সঙ্গে মিশে আছে আমাদের ইতিহাস ও ঐতিহ্য। ত্যাগ মহিমার শিক্ষা। ভেদাভেদ ভুলে যাওয়ার মনোবল। শ্রেণিবৈষম্যের মূলোৎপাটন। বুকে বুক রেখে কোলাকুলি । হাসিমুখে ঈদের শুভেচ্ছা,তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এ আনন্দ যেন আল্লাহর রহমত ও ক্ষমাপ্রাপ্তির। জাহান্নাম থেকে মুক্তির। এ আনন্দ সিয়াম-কিয়ামের শুকরিয়া ও কৃতজ্ঞতার। এ আনন্দে নেই কোনো অশ্লীলতা ও পাপ-পঙ্কিলতা। এ আনন্দে আছে শুধুই সওয়াব আর পুণ্যময়তা। পর্যায়ক্রমে এ আনন্দ সংক্রমিত হতে থাকে হৃদয় থেকে হৃদয়ে। সদ্যঃপ্রসূত শিশু থেকে বয়োজ্যেষ্ঠ-বৃদ্ধ-বনিতা পর্যন্ত । ঈদের ছোঁয়ার পরশ লাগে সকল মুমিনের দেহে। হতদরিদ্র, এতিম, দুস্থ, নিঃস্ব ও শত শত ছিন্নমূল মানুষের মুখেও হাসি ফোটে কিছু ঈদ সামগ্রী পেয়ে। তাই মুসলমানরা গরীব আত্মীয় স্বজনের দিকে সাহায্যের হাত বাড়ান। খবর নেন নিজের পরিবারের পাশাপাশি তাদেরও । কেনাকাটা করেন ঈদের নতুন পোশাক। বছরজুড়ে খোঁজ না নিলেও ঈদের সময় বাদ পড়ে না। ছুটে যান শহর ছেড়ে পল্লীগ্রামে। যেখানে আছে মমতাময়ী মা-বাবা, ভাই-বোন সহ আত্মীয় স্বজনের আনাগোনা। ভুলে যান সকল মান-অভিমান, ঝগড়া বিবাদ হিংসা-বিদ্বেষের কথা। এ