মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন মাওলানা রাশেদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম।

আজ শুক্রবার বিকালে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার শাহেদুন্নবির কাছে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব কামরুল হাসান খোকন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা নুর হুসাইন, মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-ফাহাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, উত্তর জেলা সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সবুজ প্রমুখ।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী ১৭ মে।

মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং ভোট হবে ১৫ জুন। এ সিটিতে ইভিএমে ভোট হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ