শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিনামূল্যে হজযাত্রীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর হজে যেতে হলে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর বাংলাদেশি হজযাত্রীদের করোনোভাইরাস পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিল।

স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ