শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

আমদানি সরকারের বিরুদ্ধে ২৫ মে লং মার্চ: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ঘোষণা দিয়েছেন, তার দল ২৫ মে ইসলামাবাদে 'আমদানি করা সরকারের' বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত লং মার্চ শুরু করবে।

আজ রোববার (২২ মে) পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই ঘোষণা দেন।

দলের নেতাদের সঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, 'আমি পুরো জাতিকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের প্রকৃত স্বাধীনতার জন্য শ্রমিক, সাবেক চাকুরীজীবীসহ সর্বস্তরের মানুষকে এই লং মার্চে যোগ দেওয়া উচিৎ।'

ইমরান খান বলেন, আমি আপনাদের সঙ্গে ২৫ মার্চ শ্রী নগর হাইওয়েতে দেখা করবো। এসময় ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারকে শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিতে এবং অগ্রিম নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, 'নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত তার দল ইসলামাবাদে অবস্থান করবে। স্বাধীনতার জন্য আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত, যেকোনো অবস্থাতেই আমরা আমদানি সরকার মেনে নেবো না।'

এছাড়া ইমরান খান বলেন, যেহেতু পূর্বে সেনাবাহিনী বলেছে তারা নিরপেক্ষ তাই আমি তাদের নিরপেক্ষ অবস্থানে থাকতে বলবো। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ