মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ভিক্ষুকদের কর্মসংস্থান করে দিলেন পুলিশ সদস্য জীবন মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার।।

বরিশাল লঞ্চঘাটে ৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও তাদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে উপকরণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সদস্য জীবন মাহমুদ।

মঙ্গলবার (২৪ মে) তাদের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম এর মানবিক পুলিশ সদস্য শওকত হোসেন (পিপিএম)।

জানা যায়, উপকারভোগীদের প্রত্যেকের সাথে আলোচনা করে তাদের নিজ নিজ চাহিদা ও দক্ষতা অনুসারে স্বাবলম্বী হয়ে গড়ে উঠার জন্য তাদেরকে চা, পান ও পানির দোকানের মালামাল ও বিভিন্ন সরঞ্জাম প্রধান করা হয়।

উপকারভোগীগণ প্রত্যেকে অশ্রুসজল কৃতজ্ঞতার চোখে কেউ কেউ জীবন মাহমুদের দুহাত চেপে ধরে কেঁদে ফেলেন। তারা সবাই অঙ্গিকার করেন আর কখনো ভিক্ষাবৃত্তি করবেন না।

জানা যায়, জীবন মাহমুদ এখন পর্যন্ত অর্ধশত পরিবারকে কর্মসংস্থান করে দিয়েছেন। তিনি বলেন বরিশালে লঞ্চঘাটে থাকা অসহায়দের কর্মসংস্থানের সুযোগ করে দিবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ