মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

সরকার ত্রাণের নামে সিলেটে বন্যার্ত মানুষের সাথে প্রতারণা করছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

গতকাল ও আজ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলনের আমীর হযরত পীন সাহেব চরমোনাই’র পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করেন দলের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

এর আগে সিলেটে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শণ করেন কেন্দ্রীয় ত্রাণ বিতরণ টিমের নেতৃবৃন্দ। পরে সিলেটের বন্যা কবলিত এলাকায় দুর্বিষহ মানুষের মাঝে জরুরী ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত দের মাঝে সহায়তা করা হয়।

কেন্দ্রীয় প্রতিনিধি টিমের প্রধান ও দলের সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম সাথে ছিলেন ঢাকা মহানগর সেক্রেটারী আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকনসহ সিলেট জেলা ও মহানগর অন্যান্য নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সিলেটে প্রচুর বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্ধি। এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গৃহহীন বহু পরিবার মানবেতর জীবনযাপন করতেছে।

এসকল অসহায় মানুষগুলো নিরবে কাঁদছে। সিলেট নগরীর অধিকাংশ ওয়ার্ড বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাটসহ বেশ কয়েকটি উপজেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রানের অভাবে বন্যার্তদের মাঝে খাবার পানি ও বিশুদ্ধ পানির সংকট চরমে।

এমতাবস্তায় বানবাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেদলের সহযোগী সংগঠন। তিনি বলেন, সিলেটের এই দুর্দিনে সামাজিক, রাজনৈতিকসহ যারাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এমন কঠিন পরিস্থিতির মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রত্যাশী দুর্গতদের উপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা সিলেটবাসীকে হতাশ করেছে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপূর্বক দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি গতকাল সোমবার সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ইমজা সিলেটের সভাপতি সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সন্à¦