মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

৮ কেজি গাঁজাসহ চট্টগ্রামের মাদক কারবারি ভোলায় আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি>

ভোলায় ৮ কেজি গাঁজাসহ মোঃ লোকমান (৩৫) নামক চট্টগ্রামের এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ইলিশা ফাঁড়ি পুলিশ।

আটককৃত আসামি মোঃ লোকমান চট্টগ্রামেরর ডবল মুরিং ধনিয়ালা পাড়া ডিটি রোডের মৃত সামছুল আলমের ছেলে।

পুলিশ জানায়, রোববার (২৯ মে) সকালে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডস্থ তালতলা লঞ্চঘাট ব্লকের উপর থেকে তাকে গ্রেফতার করা।

এসময় তার কাছ থেকে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলমান।

রোববার সকালে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ