শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের

আজ ৭ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কয়েকটি এলাকায় সোমবার (২৯ মে) সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপ লাইনের জরুরি সংস্কার কাজ করার জন্য এসব এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে বলে জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (২৯ মে) তিতাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, সোমবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় গ্যাসপাইপ লাইনের সংস্কার কাজ করা হবে। গ্যাস বন্ধ রাখার তালিকার মধ্যে রয়েছে— মোহাম্মদিয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। সেই সঙ্গে এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

সাময়িক এমন অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ