সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মানুষের মন জয় না করলে জ'ম্মু-কা'শ্মীরে শান্তি আসবে না: ডা. ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, মানুষের মন জয় না করলে জম্মু-কাশ্মীরে শান্তি আসবে না। আমি শান্তি পাব না যতক্ষণ না আপনি জম্মু-কাশ্মীরের মানুষের মন জয় করবেন।

রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, ‘কাশ্মীরে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এমন কোনো দিন নেই যেদিন কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর ঘটনা ঘটছে না। কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বড় অংশ সেনা সদস্যে ভরে গেছে। সেনাবাহিনী সবসময় জনগণের মন জয় করতে পারে না। এর পরিবর্তে, সেখানে ভালবাসার প্রয়োজন। তাদের (কেন্দ্রীয় সরকার) এটা বুঝতে হবে।’

গত ২৬ মে, জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বছরের প্রথম পাঁচ মাসে জম্মু-কাশ্মীরে লস্কর-ই-তৈয়েবা এবং জইশ-ই-মুহাম্মদ সংগঠনের ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, ‘এ বছর এ পর্যন্ত, ২৬ জন বিদেশী সন্ত্রাসী নিহত হয়েছে।’

ডা. ফারুক আবদুল্লাহ বলেন, এ সময়ে সারা দেশে বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে এবং দেশবাসীকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে, যা আমাদের এড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করলে এমন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

তিনি বলেন, কথায় কথায় মুসলমানদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এই ধরনের পরামর্শ দেওয়া লোকদের বোঝা উচিত যে তাদের বুজুর্গরা এই দেশটিকে নিজেদের বলে মনে করেছেন এবং তারা এখান থেকে কেউ যাবেন না।

এ প্রসঙ্গে সোমবার ভারতের পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, ‘ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়। এখন অবস্থাটা হয়েছে এমন নজরুলের ভাষায়, যে যত ভণ্ড ধড়িবাজ, আজ সেই তত বলবান। কেন্দ্রে যে সরকারটা চলছে, সঙ্ঘ পরিবারের (আরএসএস) সরকার। সম্পূর্ণ ভণ্ডামি ও মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে। তারা কাশ্মীরসহ বহু রাজ্যে ভয় ও ত্রাসের শাসন চালু করেছে। একটা দেশ চলে, গণতন্ত্রের ভিত্তিতে, আইনের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কিন্তু কাশ্মীরে কোনও সমতা নেই।’
বিশিষ্ট সমাজকর্মী ড. ইমানুল হক আরও বলেন, ‘গোটা ভারতজুড়ে দলিত এà¦