মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকা-শরীয়তপুর রুটে নামছে তিনশ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার খুব কাছে হলেও প্রায় দুই দশক ধরে ঢাকার সঙ্গে শরীয়তপুরের নেই সরাসরি বাস যোগাযোগ।

পদ্মা সেতু চালু হলে এবার সে দুঃখ দূর হতে যাচ্ছে। এখানকার পরিবহণ ব্যবসায়ীরা উন্নতমানের তিন শতাধিক নতুন এসি-ননএসি বাস চালু করতে যাচ্ছেন।

এজন্য প্রায় আড়াইশ কোটি টাকা বিনিয়োগ করছেন তারা। পদ্মা সেতু চালুর দিনই এসব বাসের একটি অংশ শরীয়তপুর-ঢাকা বা শরীয়তপুর-নারায়ণগঞ্জ রুটে চলতে শুরু করবে।

শরীয়তপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপ ও পরিবহণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ বছর ধরে ঢাকা-শরীয়তপুর সরাসরি বাস চলাচল বন্ধ। এ জেলার বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নৌপথ দিয়ে ঢাকায় যাতায়াত করছেন। সরাসরি বাস চালুর জন্য শরীয়তপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপ, গ্লোরি পরিবহণ লিমিটেড, শরীয়তপুর ট্রান্সপোর্ট ও পদ্মা ট্রাভেলসসহ কয়েকটি পরিবহণ কোম্পানি উদ্যোগ নিয়েছে। নতুন এসি-ননএসি বাস তৈরি করছে তারা। ভলভো, আইসার, অশোক লেল্যান্ড, টাটা গাড়ির (বাস) চেসিস কেনা হয়েছে। শরীয়তপুর ছাড়াও ঢাকার সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্কশপে চলছে বডি তৈরি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ