মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ময়মনসিংহে বজ্রপাতে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ভালুকায় মাদরাসার মাঠে খেলাধুলার সময় বজ্রপাতে সাফা মারওয়া (১০) ও মানসুরা মীম (৯) নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফা মারওয়া উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং মানসুরা মীম পনাশাইল গ্রামের আজাহার মিয়ার মেয়ে। দুইজনই স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাঠে দুই শিশু খেলাধুলা করছিল, এমন সময় হঠাৎ বজ্রপাতে সাফা মারওয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ