বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’। ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন।

শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। খবর এএফপি’র।

তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে। এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে।

সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে।

এ সময় পুতিন বলেন, আজভ সাগরস্থ ইউক্রেনের মারিউপোল এবং বারদিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। আজভ সাগরের এ পথ দিয়েই কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে। যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা বন্দর, বিশেষ করে ওডেসাও ব্যবহার হতে পারে। তবে তিনি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোর আশপাশ থেকে দেশটিকে মাইন সরাতে বলেছেন। এর বিনিময়ে রাশিয়া জাহাজগুলোকে নিরাপদে যেতে দেবে।

এ সময় তিনি আরও বলেন, রোমানিয়া, হাঙেরি বা পোল্যান্ড হয়ে দানিউব নদীপথও ব্যবহার করা যেতে পারে। তবে বেলারুশ হয়ে যাওয়া পথটি সবচেয়ে সাধারণ, সহজ এবং সুলভ হবে। ওই পথ দিয়ে বাল্টিক বন্দরগুলোতে যাওয়া যাবে। সেখান থেকে বাল্টিক সাগর এবং তারপর পৃথিবীর যেকোনো জায়গায় যাওয়া যাবে।

তবে পুতিন বলেছেন, রাশিয়ার মিত্র বেলারুশ হয়ে যাওয়া পথটা শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে। এই পথটি ব্যবহার করতে হলে বেলারুশের ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ