শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অপেক্ষার পালা শেষ। রোববার (০৫ জুন) শুরু হয়েছে হজ ফ্লাইট। সকাল সোয়া ৯টায় ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। এদিন যাচ্ছে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের মোট দুটি ফ্লাইট।

বাংলাদেশ থেকে এবার ১২৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে।

৫ জুন হজ যাত্রা শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত। এর মধ্যে ৫ থেকে ৯ জুন পর্যন্ত চলবে সরকারি হজযাত্রা। এবার হজযাত্রীদের ভিসা ও শিডিউল নিয়ে বিড়ম্বনা হবে না বলে হজ অফিস জানালেও হাব বলছে, বেসরকারি পর্যায়ে হজ যাত্রীদের ভিসা এখনও শুরু হয়নি।

সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি এবার হজে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন।

বাংলাদেশের হাজিদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এদিকে হাজিদের চলাফেরা নির্বিঘ্ন করতে অনুমতি ছাড়া মক্কা ও মদিনার হজ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনা মহামারির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হজ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে সৌদি সরকার। এ বছর হাজির সংখ্যা অর্ধেকেরও কম হওয়ায় মক্কা মদিনায় বাড়ি ভাড়া অনেক কম বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

মক্কা-বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ‘মক্কা-মদিনায় বাড়ি ভাড়ার কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। মক্কায় হাজিদের সেবার জন্য আমরা ১৫৮ কর্মী নিয়োগ দিয়েছি।’

২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর, কেবল এক হাজার বিদেশি হজযাত্রী অংশ নিতে পারবে বলে ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। পরের বছর, ২০২১ সালে লটারির মাধ্যমে নির্বাচিত সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ৬০ হাজার মুসলিম হজ পালনের অনুমতি পান। এ বছর স্থানীয় ও বাইরের দেশের মোট ১০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ