মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মহেশখালীতে এসি ল্যান্ডের গাড়িতে হামলা; আনসার সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার হোয়ানকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসিল্যান্ডের অনুমতিতে আত্মরক্ষার্তে দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে আনসার সদস্যরা।

৪ জুন (শনিবার) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৮মে হোয়ানকের কালাগাজীর পাড়া বাজারের ইজারাদার ফখরুদ্দীন বাদী হয়ে বিবাদী ৬জনের বিরুদ্ধে কর আদায়ে ব্যাঘাত ও বহু পুরাতন বাজার অন্যত্র সরিয়ে ফেলায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি। অভিযান চলাকালে এসি ল্যান্ডের গাড়ি লক্ষ্য করে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় আনসার সদস্য এনাম আহত বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালাগাজীর পাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুর্বৃত্তরা অতর্কিত সহকারী কমিশনারের গাড়ীতে হামলা চালায়। এসময় তারা গাড়ীতে ঢিল ছুড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। রাস্তায় ব্যারিকেড দেয়। পরে সেখান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নিরাপদে সরে হোয়ানক ইউনিয়ন পরিষদ ভবনে এসে আশ্রয় নেয় তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই (পিপিএম)।

মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই জানান, বাজারের ইজারা নিয়ে এসি ল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি পক্ষ হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করেছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত আনসার সদস্য এনামকে মহেশখালী উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ