শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের ফুলের শুভেচ্ছা জানালো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ৪১০ জন যাত্রী নিয়ে রোববার (৫ জুন) দুপুরে সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে। এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হজযাত্রীদের বিমান বন্দরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এসময় হজযাত্রীদের চকলেট, জুস, পানি পরিবেশন করা হয়। বাংলাদেশি হজযাত্রীরা বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী আগত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন।

বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার প্রফেসর আব্দুল ফাত্তাহ মাশহাত, ডেপুটি মিনিস্টার আব্দুল আজিজ ওয়াজ্জান, জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের প্রেসিডেন্ট আবদুল আজির বিন আবদুল্লাহ আল দুয়াইলিজ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, হজ ও ওমরাহর জেদ্দা অঞ্চলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আল গান্নাম, কিং আবদুল আজিজ বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আবুবা, বিমান বন্দরের মহাপরিচালক ও হজ টার্মিনালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ