মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

জৈন্তাপুরে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় চারজনের মৃত্যু, আহত ৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট প্রতিনিধি> সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয়জন।

সোমবার ভোরের দিকে উপজেলার চিকনাগুল ইউপির পূর্ব সাত জনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম ও তাদের পাঁচ বছরের শিশু সন্তান সফি আহমদ এবং অপর পরিবারের মাওলানা রফিক আহমেদের স্ত্রী সামিরা বেগম (৪৮)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, কয়েক দিনের টানা বৃষ্টির ফলে ওই টিলার মাটি আজ ভোরে ধসে নিহতদের ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন ঘরের বাসিন্দারা। এ সময় আশপাশের বাসিন্দারা এগিয়ে গিয়ে এসে চারজনকে নিহত এবং কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

টিলা ধসে চারজন মারা যাওয়ার বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম বলেন, টিলা ধসে মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

তিনি আরও বলেন, উপজেলার টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে অবহিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ