মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

রাসুল সা. কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম,
চবি সংবাদদাতা।

ভারতে রাসুল সা. কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

আজ (৯ জুন) বৃহস্পতিবার বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভারতে বিজেপি নেতা কর্তৃক রাসূলুল্লাহ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

সাধারন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে এক হাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিজেদের হাতে লেখা এবং প্রিন্ট করা ফেস্টুন নিয়ে স্বতর্ফূত অংশগ্রহণ ছিলো চবি শিক্ষার্থীদের।

শান্তিপূর্ণ এই মানববন্ধনে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে হুঁশিয়ার করে দেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হযরত মুহাম্মাদ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তির ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিবাদ কামনা করেন। তারা নিজের কথায়, শান্তিপূর্ণ স্লোগান নবি সা. এর ভালোবাসা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ