মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা বাড়ি বেড়াতে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রী মারা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বালুপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্তার (১৩) চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপির উত্তরপাড়ার সাইদুর রহমানের মেয়ে এবং দারুল ফালাহ আলিম মাদ্রাসা এন্ড বিএম কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সুমাইয়া আক্তার গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিরিরবন্দরের মোস্তফাপুর গ্রামের বালুপাড়ায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নানার বাড়ির পাশে পুকুরে মাছ শিকার করা দেখে বাসায় ফেরার পথে তার হাত স্পর্শ হয় লোহার নেটে। ওই লোহার নেটে যে বৈদ্যুতিক সংযোগ ছিল তা কেউ জানতো না।

ওই লোহার নেটে তার হাত স্পর্শ হওয়া মাত্রই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ