মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

খাগড়াছড়িতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে পুলিশ বাধার মধ্যে দিয়ে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

শনিবার (১১ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে ভাঙ্গ ব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদে কয়েক দফা ধস্তাধস্তি হয়।

সেখানে এক সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু ও যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমানে চতুর্দিকে হাহাকার অবস্থা। শ্রমজীবী নিম্নআয়ের মানুষ চরম অবস্থায় দিন অতিবাহিত করছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

তাই অবিলম্বে তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ