মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

নুপুর শর্মার পক্ষে পোস্ট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত: গোয়াইনঘাটে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নবীকে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগে শ্রাবন সাঁওতাল রাজ (২৩) নামে এক যুবক কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

রোববার দিবাগত রাত ১ টায় তাকে গ্রেফতার করা হয়। সাঁওতাল রাজ উপজেলার জাফলং চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। সে একটি ফার্মেসি পরিচালনা করে।

পুলিশ জানায়, বর্তমান সময়ে ভারতে মহানবীকে নিয়ে কটাক্ষ ও অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে সেও তার ফেসবুক আইডি থেকে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবীকে নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট করে। যা গোয়াইনঘাট উপজেলার ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে এবং এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

‘এ নিয়ে এলাকার মুসলমানদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশের নজরে আসে। পরে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে এস আই ইমরুল কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতরাতে জাফলং চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়।’

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানিমূলক পোস্ট করার দায়ে শ্রাবন রাজ সাঁওতালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে এমন কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ