মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ইভানভ অ্যান্টন (৩৩) নামের এক রাশিয়ান (রুশ) নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) দিনগত রাত ৮টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির লিফটের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অ্যান্টন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোশেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাত ৮টার ইভানভ রেস্তোরাঁ থেকে খাবার কিনে গ্রিন সিটির ২ নম্বর ভবনে ফেরার সময় লিফট হতে পড়ে যান। এসময় তিনি কয়েকবার বমি করেন। পরে খবর পেয়ে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য ইভনভের লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ