শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮


সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৩ জুন) বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোনাকাটা ইউনিয়নে নির্বাচনী পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরাজী ইউনুস নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ করেন।

তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর কর্মীরা তার সমর্থকদের গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচারণায় বাঁধা দিচ্ছে। তার নির্বাচনী অফিস ভাঙচুর ও তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ