মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

এবার নওগাঁয় বিশ্বনবীর অবমাননা : পল্লব কুমার মহন্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফেসবুকে অবমাননাকর কমেন্ট করায় পল্লব কুমার মহন্ত নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত ২টার দিকে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ জুন পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফেসবুকে অবমাননাকর কমেন্ট করে। সেটি ফেসবুকে ভাইরাল হলে এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তারা পল্লব কুমার মহন্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করেন।

গ্রেপ্তারকৃত পল্লব কুমার মহন্ত উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল কুমার মহন্তের ছেলে।

এবিষয়ে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম প্রতিবেদককে বলেন, আমার বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থী ছাত্র পল্লব কুমার মহন্তকে ফেসবুকে ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অভিযুক্ত কিশোর কে আটকের কথা স্বীকার করে সকলকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ