মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মহানবীকে কটূক্তি: চলতি সংসদে নিন্দা প্রস্তাবের দাবি ইত্তেহাদুল মাদারিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে বিজেপির সদ্যবহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চলমান সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনয়নের দাবি জানিয়েছে আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিস (সদর-রামু-ঈদগাঁও) তথা আঞ্চলিক শিক্ষাবোর্ড। সেই সঙ্গে কটূক্তিকারী দুইজনের কঠোর শাস্তি চেয়েছে তারা।

সোমবার (১৩ জুন) বিকালে কক্সবাজার শহরের লাইট হাউজ মাদরাসা প্রাঙ্গণে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির
মাসিক সভায় সর্বসম্মত এই দাবি পাশ হয়।

আঞ্চলিক ইত্তেহাদের সভাপতি ও রামু চাকমারকুল মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতে প্রতিবাদকারী মুসলমানদের বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করছে ভারতীয় উগ্রবাদীগোষ্ঠী। মুসলমান হত্যাসহ দমন নিপীড়ন চালাচ্ছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিস নেতৃবৃন্দ।

সেই সঙ্গে ভারতের ঘটনায় সংবাদ প্রকাশ করার অপরাধে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে দেশটির সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

ইত্তেহাদের সাধারণ সম্পাদক ও রামু রাজারকুল মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুহসেন শরীফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইত্তেহাদের কেন্দ্রীয় সহসভাপতি রামু ধাওনখালী মাদরাসার মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহাম্মদ মুসলিম।

বক্তব্য রাখেন, কক্সবাজার লাইট হাউজ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি সোলাইমান কাসেমী, ঈদগাহ বোয়ালখালী মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হাকিম, পোকখালী মাদরাসার মুহতামিম মাওলানা আজিজ উদ্দিন, কক্সবাজার জামেয়াতুল আবরারের মুহতামিম মাওলানা আতাউল করিম প্রমুখ।

সভায় আঞ্চলিক শিক্ষাবোর্ডের অধীনস্থ ৩১ টি মাদরাসার মুহতামিমসহ প্রায় অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ