মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

সিলেটে বৃষ্টি থামার ব্যাপারে যা বলছে আবহাওয়া বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা বর্ষণে বিপর্যস্ত সিলেট। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে সময় পার করছেন সিলেটবাসী। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নগরীসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলার বিস্তৃর্ণ এলাকা। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। শুক্রবার সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলায় সেনাবাহিনীর ৮টি ব্যাটালিয়ান পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে।

এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও সহসা বৃষ্টি থামার ব্যাপারে কোনো সুসংবাদ দিতে পারেনি আবহাওয়া অফিস। আগামী ২-৩ দিন সিলেট ও সুনামগঞ্জে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটি।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই বৃষ্টিপাত সিলেট জেলায় আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে বৃষ্টি ঝরবে সোমবার পর্যন্ত।

আরো জানা গেছে, উজানের দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। যার প্রভাবে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ২০ তারিখের পর কমার সম্ভাবনা থাকলেও এ মাসের শেষ দিক পর্যন্ত বিভিন্নস্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

চলতি জুন মাসের শুরু থেকেই সিলেটে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে। সেইসাথে উজানের বৃষ্টিপাত যোগ হওয়ায় সিলেটের নদনদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গেল মাসের ভয়ংকর বন্যা পরিস্থিতি সামলে উঠার আগে ফের বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ