সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ

‘নবীজির শানে বেয়াদবি করলে মুসলিম উম্মাহর কলিজায় র*ক্তক্ষ*রণ হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আয়েশা সিদ্দীকা রা.-এর শানে অবমাননাকর কটূক্তির প্রতিবাদ এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের উদ্যোগে গতকাল (১৭ জুন) শুক্রবার বাদ আসর সাভার পৌরস্থ রাজারবাড়ী মাদরাসা মিলনায়তনে বর্ণাঢ্য সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির ঢাকা জেলা উত্তরের সভাপতি গেরুয়া মাদরাসার মুহতামিম মুফতি মাহবূবুর রহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ নবী মুহাম্মদ সা. বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। নবীজির শানে বেয়াদবি করলে মুসলিম উম্মাহর কলিজায় রক্তক্ষরণ হয়। ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল এ ধৃষ্টতা প্রদর্শন করে উগ্রবাদী বিজেপির চরম বিদ্বেষপূর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

অবিলম্বে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষায় সংসদে আইন প্রণয়নেরও দাবি জানান।

কনফারেন্সে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস মুফতি শাহেদ সাঈদ নূর, ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা জামিয়া খাতামুন্নাবিয়্যীন সাভারের মুহতামিম শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী, রাজাশন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, দারুস সালাম মাদরাসার শাইখুল হাদীস মুফতি আব্দুল হাকিম, সাভার উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক আনন্দপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আলী আজম, জামি