শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিলেটে রেল যোগাযোগ সচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট রেলস্টেশন থেকে পানি নেমে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ ফের সচল হয়েছে।

রোববার (১৯ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

রেল যোগাযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৩টা ৪৫ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় বলেও জানানো হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, গতকাল শনিবার থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত বেশ কয়েক জায়গায় রেললাইনে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। যে কারণে সিলেট রেলস্টেশন থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। আজ রেললাইন থেকে পানি সরে যাওয়ায় দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

স্টেশনে বন্যার পানি ওঠায় গতকাল শনিবার সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এর আগে, বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন ও বিমানবন্দরসহ নগরীর অধিকাংশ এলাকায় বন্যাক্রান্ত হয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ