আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীনকুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিণী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রা. এর বিরুদ্ধে কটুক্তিকারীদের মৃত্যুদন্ড প্রদান ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবীতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মিছিলটি ভারতীয় দূতাবাস অভিমুখে রওয়ানা দিয়ে পল্টনমোড়ে পৌছলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে বিক্ষুব্ধ তাওহীদী জনতা শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলে।
একটি প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি নিয়ে যান। মিছিল পুর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ইসলাম বিদ্বেষী ভারত সরকারের প্রকাশ্য মদদেই নুপুর শর্মা বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তি করে সারা দুনিয়ার নবীপ্রেমী মুসলমানদের হৃদয়ে আঘাত দেয়ার দুঃসাহস দেখিয়েছে।
এটা বিশ্ব মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের বিবেকবান মানুষের কাছেই জনপ্রিয় ও মহান আদর্শের প্রতীক। আর মুসলমানগণ তাদের নবীকে জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসেন। বিশ্ব শান্তির দূত মহানবীকে নিয়ে যারা অবান্তর কথা বলে তারা পিতৃপরিচয়হীন, অমানুষ।
নুপুর গংরা মুসলমানদের উসকে দিয়ে বিশ্বে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ব মুসলিমের প্রাণের দাবি অবিলম্বে কটুক্তিকারীদের ফাঁসি দিতে হবে। অন্যথায় দেশে-বিদেশে বিক্ষোভ আন্দোলনের দাবানল থামানো যাবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, হাজী জালালুদ্দীন বকুল, মাওলানা ফিরোজ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা এহতেরামুল হক উজানী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী,মাওলানা ইলিয়াছ মাদারিপুরী, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, à