শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শুরু হচ্ছে ১ কোটি পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এবার একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

মঙ্গলবার (২১ জুন) টিসিবি জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, সারা দেশের নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের কাছে টিসিবির পণ্য সামগ্রী (ডাল, তেল ও চিনি) ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এ কার্যক্রম ২২ জুন থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে। তবে মাদারীপুর, শরীয়াতপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে এ কার্যক্রম ২৬ জুন থেকে শুরু হবে।

এছাড়া, বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোর বিক্রি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিক্রির তারিখ পরে জানানো হবে। এই কার্যক্রম ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পরিচালনা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ