সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী 

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলনে আসছেন। বেলা ১১টায় নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার (২০ জুন) এই তথ্য জানানো হয়।

প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রথমে লিখিত বক্তব্য দেবেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বরাবরের মতো রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।

পদ্মা সেতু উদ্বোধন, চলমান বন্যা পরিস্থিতি, রাজনৈতিক বিতর্কসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত বিদেশে সফরে গেলে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সরকারপ্রধান। তবে দীর্ঘদিন ধরে তিনি সংবাদ সম্মেলনে আসছেন না। দেশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতেই এবারের সংবাদ সম্মেলন ডাকা হচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবার (২১ জুন) নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এনটি