মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিরসরাইয়ে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বালু ভর্তি ড্রাম ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এসময় আরো একটি মিনি পিক-আপ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রাকের হেলপার মারা যান।

মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা যাওয়ার সময় বারইয়ারহাট রেলক্রসিংয়ে একটি বালুভর্তি ড্রাম ট্রাক পার হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় গেটের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন ঘুমাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে ড্রাম ট্রাকের হেলপার মুরসালিন (২০) মারা যায়। নিহত মুরসালিন লক্ষ্মীপুর থানার আন্ধারমানিক গ্রামের শামসুল আলমের পুত্র।

এতে গুরুতর আহত ট্রাকের চালক মো. শাহ আলম (৫৫)। আহত শাহ আলম লক্ষ্মীপুর থানার রাজনগর গ্রামের সুজা মিয়ার পুত্র। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, আনুমানিক রাত ২টায় দুজন আহত রোগী আসে। এদের মধ্যে মুরসালিন নামে এক ব্যক্তি মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।

জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক রেল লাইন ক্রস করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার নিহত হন এবং চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনায় গেইট ম্যান আনোয়ারের কোনো গাফিলতি থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ