মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ফরিদপুরের সালথায় দু'গ্রুপের সংঘর্ষ; বসতঘর ভাঙচুর ও লুটপাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দু’গ্রুপের ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১২জন আহত হয়েছে। এছাড়াও দোকানপাট, বসতঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষচলাকালে অন্তত ২টি দোকানঘর ও ১৮টি বসতঘরে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য মাতুব্বর চাঁন মিয়ার সমর্থক তুরাপ মাতুব্বরের সাথে প্রতিপক্ষ একই গ্রামের ইব্রাহিম খাঁনের সমর্থক আবু মাতুব্বরের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে চাঁন মিয়ার সমর্থক তুরাপ মাতুব্বরের ভাই আবু মাতুব্বর বসতঘর উঠাতে গেলে বাধা দেয় তুরাপ মাতুব্বর। এই নিয়ে তুরাপ ও আবু মাতুব্বরের কথা-কাটাকাটির মধ্যে দিয়ে একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

তারই সূত্র ধরে, আজ (২৪ জুন) সকালে চাঁন মিয়ার সমর্থক তোরাপ মাতুব্বর বসতঘরে হামলা চালায় ইব্রাহিমের সমর্থকরা, খবর পেয়ে চাঁন মিয়ার সমর্থকরা এসে একক ভাবে হামলা চালিয়ে ২টি দোকানঘর ও ১৮টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর এবং নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ