মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কবরস্থানকে পিছনে রেখে হাত উঠিয়ে দোয়া করার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছুদিন পূর্বে আমাদের গ্রামের কয়েকজন মুসল্লি ফজরের পর মসজিদের পাশের কবরস্থানে গিয়ে যিয়ারত করেন। যিয়ারতের পর তারা কবরস্থানকে পিছনে রেখে হাত উঠিয়ে দুআ করেন।

কিন্তু পরবর্তীতে এ বিষয়টি নিয়ে কয়েকজন লোক বিতর্ক করে যে, কবর যিয়ারতের পর ভিন্ন করে হাত উঠিয়ে দুআ করা লাগবে কি না? আর হাত উঠিয়ে দুআ করলে কীভাবে করবে, কবরকে সামনে করে দাঁড়াবে না পেছন করে? প্রমাণসহ বিষয়টি জানতে চাই।

উত্তর কবর যিয়ারত শেষে কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দুআ করা জায়েয আছে, জরুরী নয়। তাই এ সময় কেউ দুআ করতে চাইলে কবরকে পেছনে বা পাশে রেখে কিবলামুখী হয়ে দাঁড়ানো অবস্থায় হাত উঠিয়ে দুআ করবে। হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘‘বাকী’’কবরস্থান যিয়ারত শেষে তিনবার হাত উঠিয়ে ছিলেন। (সহীহ মুসলিম, হাদীস : ৯৭৪); সহীহ মুসলিমের ভাষ্যগ্রন্থ ‘আলমিনহাজে’ ইমাম নববী রাহ. বলেন, এই হাদীস দ্বারা হাত উঠিয়ে দুআ করা মুস্তাহাব প্রমাণিত হয়। (আলমিনহাজ, শরহু মুসলিম, নববী ৭/৪৩)

আরেকটি হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ যুলবিজাদাইন রা. এর দাফনের কাজ শেষ করার পর কিবলামুখী হন, এবং উভয় হাত উঠিয়ে তার জন্য দুআ করেন যে, ইয়া আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। (হিলয়াতুল আউলিয়া ১/১২২; ফাতহুল বারী ১১/১৪৮)

-আলবেনায়াহ ৩/৩০৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫০; শরহুল মুনইয়া ৬০৮; ইমদাদুল ফাতাওয়া ১/৫০০

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ