মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

উখিয়ায় ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৯ থেকে  ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

সোমবার রাত ১১টা নাগাদ ক্যাম্পটির ব্লক সি/১১ এর মক্তবের সামনে থেকে  তাদের আটক করা হয়।

তারা হলেন, ওই ক্যাম্পের নুর আহম্মদের ছেলে আরিফ উল্লাহ (৩১), ক্যাম্প-১০ এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প-১৬ এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯), ক্যাম্প-১১ এর মোহাম্মদ জোবায়ের (২৩), ক্যাম্প-৯ এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এর মক্তবের সামনে ২০  ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অন্তত ১০টি বিভিন্ন ধরনের দা, ছুরি ও কিরিচ জব্দ করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে  তাদের আটক করা হয় বলে জানান তিনি।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ