মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু ও ফ্লাইওভার নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মরণকালে ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজারের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত না করে তার পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বন্যার পানি সরে যাওয়ার জন্য এসব সড়ক কেটে ফেলা হয়েছে। এ ছাড়া বন্যায় অনেক সড়ক ও সেতু ভেঙে গেছে। পানি চলাচল নির্বিঘ্ন রাখতে এ সব ক্ষতিগ্রস্ত জায়গায় নতুন করে সড়ক নির্মাণ না করে তার পরিবর্তে সেতু, ফ্লাইওভার অথবা কালভার্ট নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই অনুশাসন দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জে ভয়ংকর বন্যা হয়েছে। সড়ক সেতু ভেঙে গেছে। হাওর বা বন্যা প্লাবন এলাকায় সড়ক নয় ব্রিজ অথবা কালভার্ট নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে পানি চলাচলে বাধা সৃষ্টি না হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও এর আশপাশের এলাকায় পুনর্বাসনের জন্য নতুন করে বিশেষ প্রকল্প নেয়া হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মান্নান আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ছাড়াও শহরের রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আরও কোথায় ওভারপাস, আন্ডার পাস দরকার আছে কি-না তা খুঁজে বের করতে বলেছেন সরকার প্রধান। পাশাপাশি নৌ রুটে কালভার্টের পরিবর্তে ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ