শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্কটাপন্ন আরো অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে।

ঠিক কতজন মারা গেছে, তা জানা যায়নি। স্থানীয় পুলিশ এখনো এ ব্যাপারে মন্তব্য করেনি।

তবে সিটি কাউন্সিলওম্যান আদ্রিয়ানা রোচা গার্সিয়া বলেন, সেমি-ট্রাকটির ভেতর থেকে ৪৪ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, স্যান অ্যান্টোনিও পুলিশপ্রধান তথ্যটি তাকে জানিয়েছেন।

কেস্যাট টিভি চ্যানেলের ভাষ্যমতে, স্যান অ্যান্টোনিও'স সাউথওয়েস্ট সাইডে একটি রেললাইনের পাশে গাড়িটি পাওয়া যায়। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন। তাকে খোঁজা হচ্ছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেছেন যে তার ‌সীমান্ত উন্মুক্ত করার প্রাণঘাতী নীতির' ফল হলো এই দুর্ঘটনা।

আর মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবার্ড বলেন, তাদের রাষ্ট্রদূত ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে রওনা হয়ে গেছেন। তবে তিনি বলেন, মৃতদের পরিচয় এখনো অজ্ঞাত।

নগরীটিতে এখন প্রচণ্ড গরম আবহাওয়া বিরাচ করছে। সোমবার সেখানে তাপমাত্রা দাঁড়ায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : বিবিসি ও সিএনএন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ