মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেট, সুনামগঞ্জে রামপুরা ও হাতিরঝিল ওলামা পরিষদের ত্রাণ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে বন্যা-কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব-ওলামা পরিষদ। মুফতী হাফীজুদ্দীনের নেতৃত্বে ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিন ব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

সোমবার (২৭ জুন) শুরু হয়েছে এই ত্রাণ সহায়তা। আজ মঙ্গলবারও ( ২৮ জুন)অব্যাহত থাকবে।

সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের ‘জামিয়াতুল উলুম আল ইসলামিয়া সরুফৌদ কানাইঘাট’ মাদরাসারায় ত্রাণ বিতরণ করা হয়।

এতে  ৩৫ জন আলেম ও ১৩ জন আলেমাকে দুই হাজার করে মোট  ৯৬ হাজার টাকা ও  ৪১ জন পুরুষ ও ১১ জন মহিলাকে মোট ৫২ হাজার টাকা দেয়া হয়। মাদরাসায় দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা।

এছাড়া হবিগঞ্জের বানিয়াচং এলাকার ১০ জন আলেমকে ২০ হাজার  এবং জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর, জৈন্তাপুর, সিলেটের ১০ জন আলেমকে  দুই হাজার  করে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

সব মিলিয়ে মোট এক লাখ ৯৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে এই অঞ্চলে।

এদিকে আজ মঙ্গলবার ( ২৮ জুন)  গোয়াইনঘাট উপজেলার তাওয়াক্কুল, জাতুগ্রাম ও লাফনাউট এই  তিনটি গ্রামে আর্থিক অনুদানসহ জরুরি কিছু কাপড় সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়াও রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব-ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মুফতী মাহফুজুর রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম সুনামগঞ্জে পৌঁছেছেন।

এই টিমটি ১০ সদস্য করে তিনটি গ্রুপে ভাগ হয়ে সুনামগঞ্জ সদর, দিরাই, জামালগঞ্জ, শান্তিগঞ্জ এবং তাহেরপুরে নগদ অর্থ, জরুরি ঔষধ, শাড়ি-লুঙ্গি বিতরণ করবে।

উল্লেখ্য, দুই দিনে সুনামগঞ্জ ও সিলেটে নগদ ১৮ লাখ টাকা, জরুরি ঔষধ এবং শাড়ি-লুঙ্গি বিতরণ করা হবে।ে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ