বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পশ্চিম তীরে ইসরা*য়েলি সেনা*র গু*লিতে ফিলি*স্তিনি যুবক নি*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষ চলাকালে বুধবার ইসরায়েলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তা একথা জানিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৫ বছর বয়সী মোহাম্মদ মারির বুকে গুলি লাগায় তিনি প্রাণ হারান। এদিকে ফিলিস্তিনের এক কর্মকর্তা বার্তা সংস্থা ওয়াফা’কে জানান, ওই শহরে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে তিনি নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা পশ্চিম তীরের বিভিন্ন স্থানে রাতে ‘সন্ত্রাসবাদ বিরোধী অভিযান’ চালায়। তারা জানায়, জেনিনে ফিলিস্তিনি বন্দুকধারীরা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়।

মারির মৃত্যুর বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করে তারা আরো জানায়, ‘সন্দেহভাজনরা সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পাল্টা অভিযান চালালে একজন গুলিবিদ্ধ হন।’

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি নিহত হন। গত মার্চের শেষের দিক থেকে সঙ্ঘাতে প্রাণ হারানো এই ফিলিস্তিন যুবক হলেন নবম ব্যক্তি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ