মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। এরই মধ্যে আবারও বাড়ছে জেলার প্রধান নদ-নদীর পানি। পানি নামতে না নামতেই আবারও বাড়তে শুরু করায় সিলেটবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (২৯ জুন) সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ইতোমধ্যে সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে, কুশিয়ারা নদীর আমলসিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এবং সারি নদীর সারিঘাটে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১৩.৩৫ সেন্টিমিটার, বুধবার দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৬৪ সেন্টিমিটারে। একই সময় সিলেট পয়েন্টে ছিল ১০.৫৯ সেন্টিমিটার, তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৭৫ সেন্টিমিটারে।

কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১.১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, শেওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপৎসীমার দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ