মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

গোয়াইনঘাটে বন্যার্তদের পাশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর ডিগ্রী কলেজে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) কল্যাণ সোসাইটি বন্যায় দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রিক বিতরণ করে।

শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় সালুটিকর ডিগ্রী কলেজে (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) অসকস-বাংলাদেশ খাদ্য সামগ্রিক বিতরণ করে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদস্যদের উপস্থিতিতে কলেজের একটি হলরুমে ইউনিয়নের তিনশতাধীক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, অসকস-বাংলাদেশ'র কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) মুহাম্মদ আহসান হাকিম সিএমপি।

বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি ‘অসকস-বাংলাদেশ’ এর সমাজ কল্যাণ উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল খালেক বীর, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আবু শামা অর্ডন্যান্স, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আল হেলাল ইবি, সিগন্যাল'স সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অবঃ আব্দুল কাইয়ুম মিয়া, যুগ্ম দপ্তর সম্পাদক করপোরাল মো. জাহাঙ্গীর হোসেন এসএসসি ও সিলেট জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক আলাজুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ