মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফটিকছড়ি সদর ধরুং খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি সদরের ধরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছর বয়সী মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে টানা দুইঘন্টার অভিযানে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের বিশেষ ডুবুরি দল লাশ উদ্ধার করে।

এ সব তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামাল উদ্দিন বলেন, আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরি ব্যবস্থা না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তারা দিনটার দিকে এসে ৪ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। শহর থেকে আসা এ বিশেষ ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে নিখোঁজ স্থান থেকে ওই ছেলেটিকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বিবিরহাট ধরুং ব্রিজের পূর্ব পাশে খালে নিখোঁজ হয় মো. কাউসার (১৪)। তিনি ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রী বাড়ির মো. খালেদের ছেলে। উপজেলাস্থ (সিনিয়র) ফটিকছড়ি জামিউল উলুম ফাযিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে।

কাউসারের চাচা রাশেদুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে সে গোসল করতে যায়। এরপর খবর পাই খালে গোসল করতে নেমে আর ওঠেনি।

প্রত্যক্ষদর্শী সমবয়সী আব্দুল্লাহ বলেন, আমি গোসল করতে আসরে দেখি সে পানিতে ভাসমান বাশের উপর বসা। পরে আমি যখন পানিতে নেমেছি তখন দেখি কাউসার হঠাৎ করে লাফ দিয়ে ডুবে যাচ্ছিল এবং হাত উপরে তুলে নাড়াচ্ছে। আমি ধরতে চেষ্টা করে পারিনি। পরে একটু দূরে গিয়ে পুরোটা ডুবে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ