মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাইরুল ইসলাম (২০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। মৃত মোঃ সাইরুল ইসলাম হচ্ছেন শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের টিকটিকিপাড়া গ্রামের মোঃ কাদেল হোসেনের ছেলে। তিনি চককীর্ত্তি নামোটোলা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি টিকটিকিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোঃ সাইরুল ইসলাম পাশের বাড়িতে একটি হোল্ডারে লাইট লাগাচ্ছিলেন। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ইতিমধ্যে বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ