মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাহে মদীনা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সিলেট এবং সুনামগঞ্জে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন শাহে মাদীনা শিল্পীগোষ্ঠী এবং সাথে ছিলেন ইসলামিক শক্তি টিভির পরিচালক বনি আমিন। শাহে মাদীনা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল্লাহ সাদীর নেতৃত্বে ও শাহে মাদীনার সহঃ সংগীত পরিচালক আমির হামজার পরিচালনায় কাজ করেছেন সু-বিশাল টিম। যে সমস্ত এলাকায় পানি ডুকে ঘরবাড়ি ডুবে গেছে তাদের খুঁজে খুঁজে ত্রাণ পৌছে দিয়েছেন এই টিমের সদস্য বৃন্দ।

শাহে মাদীনার প্রতীষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল্লাহ সাদী বলেন, বন্যার্তদের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার সময় তিনি দেখেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। তাদের বাড়ি ঘর ভেঙ্গে তচনচ হয়ে গেছে। তারা তাদের সন্তান নিয়ে বাড়িতে থাকতে পরছেনা ডাকাতের ভয়ে। তারপরও তারা নিজেদের জীবনের সাথে যুদ্ধ করে সেখানেই দিন রাত কাটাচ্ছে সে-সময় শাহে মাদীনার টিম এবং ইসলামিক শক্তি টিভির পরিচালক বনি আমিন সহ সকলেই হাটু পর্যন্ত পানিতে নেমে। বন্যার্তের ঘরে ঘরে ত্রান পৌছে দিয়েছেন। এই করুণ দৃশ্য দেখে তারা অনেক কষ্ট পেয়েছেন এবং সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

যদি সবাই মিলে বন্যার্তের পাশে দাঁড়াতে সক্ষম হয় তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে আশাবাদী ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ