মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্বামীর কাছে পাওনা মহর নেসাব পরিমাণ হলে স্ত্রীর ওপর কোরবানি ওয়াজিব হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

॥নাজমুল হাসান সাকিব ॥

জনৈকা মহিলা তার স্বামীর নিকট মোহর বাবদ ১০ লক্ষ টাকা পান। তিনি স্বামীর কাছে টাকা চাইলে দিবো দিচ্ছি ইত্যাদি বলে পাশ কাটিয়ে যান। এমতাবস্থায় তার ওপর কোরবানি করা ওয়াজিব কি না?

উত্তর: মহিলার মহর যদি বাকি ধার্যকৃত হয় তাহলে কার ওপর কোরবানি করা ওয়াজিব নয়। কিন্তু মহর যদি নগদ ধার্যকৃত হয় আর স্বামী তার মহর কোরবানির দিনসমূহের ভিতরে পরিশোধ করার ক্ষমতা রাখে তাহলে এমতাবস্থায় মহিলার ওপর কোরবানি করা ওয়াজিব। পক্ষান্তরে স্বামী যদি গরিব হয়, যার ফলে স্বামী মহরের টাকা পরিশোধ করতে সক্ষম নন তাহলে উক্ত মহরের কারণে স্ত্রীর ওপর কোরবানি করা ওয়াজিব হবে না।

(ফাতওয়ায়ে শামী: ৯/৫২০, ফাতওয়ায়ে হিন্দিয়া: ৫/৩৩৭, আহসানুল ফাতওয়া: ৭/৫১২)

লেখক: শিক্ষার্থী (ইফতা দ্বিতীয় বর্ষ) , আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ