শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ই-অরেঞ্জের সোহেল রানার বিরুদ্ধে মামলা অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার বিরদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেন।

দুদকের প্রতিবেদনে বলা হয়, বনানী থানার তৎকালীন পরিদর্শক সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ই-কমার্স গ্রাহকদের টাকা আত্মসাৎ, বিদেশে পাচার ও দেশ ত্যাগের অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

এ প্রেক্ষিতে অভিযোগটি অনুসন্ধানের জন্য উপ-পরিচালক মো. মোনায়েম হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগ অনুসন্ধান শেষে জানান, বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা নিজের পদ-পদবি আড়াল করে ই-অরেঞ্জ নামের এমএলএম কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অধিক লোভের প্রলোভন দেখিয়ে তার নিজ নামে ও তার সংশ্লিষ্টদের নামে পরিচালিত ৬টি ব্যাংকের ৩১ হিসাবে ২৮ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা ৪০ পয়সা জমা করেন।

পরে সেখান থেকে ২৮ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৯১৩ টাকা ৮০ পয়সা উত্তোলন করেন। যা তার অবৈধ সম্পদ মর্মে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজুর সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধানকারী কর্মকর্তা।

এই কর্মকর্তার প্রতিবেদনের সুপারিশের আলোকে সোহেল রানার বিরুদ্ধে বর্ণিত ধারায় কমিশন কর্তৃক একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয় বলে দুদকের প্রতিবেদনে বলা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ