মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় গরুর ট্রাকে সাথে অটো ভ্যানগাড়ি সংঘর্ষে একই পরিবারের মা-মেয়ের মৃত্যু ঘটনা ঘটেছে।

রোববার (৩ জুলাই) দুপুর ২ টায় উপজেলার সহস্রাইল বাজার নামক কলিমাঝি গ্রামে মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতদের বাড়ি বোয়ালমারী থানার রুপপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাস এর স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০), মেয়ে প্রর্তাশা বিশ্বাস (৭)। প্রর্তাশা বিশ্বাস নার্সারিতে পড়ে। গরু ভর্তি ট্রাকটি পালিয়ে সময় কাশিয়ানী উপজেলার ব্যাসপুর নামক বাসস্ট্যান্ডে জনতার হাতে ধরা পড়ে। বোয়ালমারী থানা পুলিশ লাশ দুটিকে উদ্ধার করেন। দুর্ঘটনার পর গ্রামের বাড়িতে শত শত মানুষের মধ্যে বুক ফাটা আহাজারি ও শোকের ছায়া নেমে আসে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, একটি গরু বোঝাই ট্রাক ভ্যানে থাকা মা-মেয়েকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ