মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অভাবের তাড়নায় ক্ষুধার্ত সন্তানকে গলা টিপে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছর বয়সী মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার ডিগ্রিরচরের আলমগীরের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জান্নাতুল। অভাবের তাড়নায় মেয়েকে হত্যা করেছি বলে জানিয়েছেন শারমিন।

পুলিশকে শারমিন জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল। মেয়ের বয়স যখন ছয় মাস, তখন মা-মেয়েকে ফেলে আবার বিয়ে করে অন্যত্র চলে যায় শাকিল। সে স্ত্রী শারমিন ও মেয়ে জান্নাতুলের খোঁজ নিত না, ভরণপোষণও দিত না। এরপর মেয়েকে নিয়ে শারমিন তার বাবার বাড়িতে থাকত। মা-বাবাও তাকে গালাগাল করতেন। ঠিকমতো খেতে দিতেন না। শিশুটিও ক্ষুধার যন্ত্রণায় কান্না করত।

শারমিনের দাবি, ক্ষুধার যন্ত্রণায় কাতর মেয়ে সোমবার সকালে কান্না শুরু করলে তার গলা টিপে ধরে শারমিন। একপর্যায়ে মেয়ে নড়াচড়া বন্ধ করে দিলে শারমিন তার বাবার বাসায় এসে মাকে ঘটনা জানায়। তখন তার মা তাকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে যায়। ফার্মেসির লোকজন তাদের নারায়ণগঞ্জ দেড় শ শয্যা জেনারেল হাসপাতাল পাঠান। সেখানে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ূন কবির বলেন, মৃত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ হাসপাতালে গিয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই গলা টিপে মেয়েকে হত্যা করেছে বলে জানায়। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ