মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুমিল্লা বিভাগের দাবিতে মালয়েশিয়ায় আলোচনাসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা বিভাগ করার দাবিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হলো মালয়েশিয়ায়। শিক্ষা, সংস্কৃতিতে অনেক জেলার চেয়ে কুমিল্লা এগিয়ে দাবি করে বক্তারা বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি।

রোববার (০৩ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে 'কুমিল্লা বিভাগ বাস্তবায়ন' শীর্ষক আলোচনাসভার আয়োজন করে মালয়েশিয়ার বৃহত্তর কুমিল্লা সমিতি। সংগঠনটির সভাপতি অহিদুর রহমান অহিদ ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ জাকারিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা চাই। এই সভা থেকে বলতে চাই, এই দাবিকে সবাই ভাবত বাহারের দাবি, আসলে বাহারের দাবা নয়, বাহারের মুখ দিয়ে কুমিল্লার ৬০ লাখ মানুষের দাবি।

অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে এখন বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ