রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চিন্তা করছে না সরকার। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, করোনা কতটা বাড়ছে সেটা মনিটরিং করা হচ্ছে। এছাড়া ১২ বছরের নীচের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বন্যাকবলিত এলাকায় যেসব এসএসসি পরীক্ষার্থীদের বই নেই, প্রয়োজনে তাদের নতুন বই দেয়া হবে। সারাদেশে ২৬ হাজার ৪৪৮টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যোগ্যতা নেই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ