সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

বিদ্যুৎ সমস্যা সাময়িক, ধৈর্য ধারণের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার ওপর আমেরিকার নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে অনেক। এ অবস্থায় দেশে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে সরকার। তবে এ সমস্যাকে সাময়িক উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের নবগঠিত ইউনিট কমিটিসমূহের পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে এক ধরনের সংকট সৃষ্টি হচ্ছে, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর ফলে বিদ্যুতের সাময়িক সমস্যা হচ্ছে এটা কেটে যাবে। সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরে বাংলাদেশ অনেক পাল্টে গেছে। বিদেশে থেকে লোক এলে চিনতে পারে না।

পদ্মা সেতু উদ্বোধনে সারা দেশে উৎসব আমেজ ছিল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপেক্ষা করুন, উন্নয়ন আরও দেখবেন। আগামী কয়েক মাস পরেই বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, মেট্রোরেল উদ্বোধন করা হবে। আগামী নির্বাচনে বিএনপি কী বলে জনগণের কাছে ভোট চাইবে। তাদের এমন কিছু নেই, তারপরেও গলাবাজি করে।

সাময়িক বিদ্যুৎ সমস্যায় ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির যদি লজ্জা থাকতো তাহলে বিদ্যুৎ নিয়ে কথা বলতো না। বিএনপির আমলে বিদ্যুৎের জন্য শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল। দেশের মানুষ তা এখনো ভুলে যায়নি বিদ্যুৎের নামে খাম্বা দিয়েছিল। বিদ্যুৎের দাবিতে আন্দোলন করায় জনগণকে গুলি করে হত্যা করা হয়েছিল। আবার সেই দল বড় বড় কথা বলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ